লেগস্পিনের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও দাঁড়িয়ে যাওয়ার স্বামর্থ্য আছে রিশাদ হোসেনের। ইতোমধ্যে সেটার প্রমাণ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে নিয়ে বড় আশায় বুক বাঁধছেন সতীর্থরা।
চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষ্যে আইসিসি প্রকাশিত এক ভিডিও বার্তায় রিশাদকে নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। তিনজনেরই ভরসা আছে এই স্পিনিং অলরাউন্ডারের ওপর।
শান্ত বলেন, ‘বোলিংয়ে রিশাদ ভালো করতে পারলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। রিশাদ কেমন বোলিং করে সেটা দেখার অপেক্ষায় আছি।’
চ্যাম্পিয়নস ট্রফিতে সৌম্য রিশাদকে দেখছেন গেম চেঞ্জার হিসেবে, ‘রিস্ট স্পিনাররা গেম চেঞ্জার। আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।’
রিশাদকে নিয়ে সাকিব বলেন, ‘রিশাদ আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেকথ্রু এনে দেয়। দরকার হলে ব্যাটিংয়ে নেমেও রান করে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

