এমএলএস

বছরে মেসির বেতন ২৪৮ কোটি ৩৯ লাখ টাকা

বছরে মেসির বেতন ২৪৮ কোটি ৩৯ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন পান এখন লিওনেল মেসি। এমনটা চলছে তিন বছর ধরে। রেকর্ড বেতন দিয়ে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ধরে রেখেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এমএলএসের অন্য ২১টি ক্লাব নিজেদের ফুটবলারদের বেতনের জন্য যে খরচ করে, মেসি বেতন পান তারচেয়েও বেশি। এমন তথ্যই দিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তাহলে সবার মনে প্রশ্ন উঠতেই পারে- মেসি মিয়ামিতে এখন বেতন পান কত? উত্তরটা জানলে চোখ কপালে উঠবে সবার।

বিজ্ঞাপন

ফ্লোরিডার ক্লাবটিতে বছরে মেসি বেতন পান ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় কাতার বিশ্বকাপজয়ী সুপারস্টারের পারিশ্রমিক প্রায় ২৪৮ কোটি ৩৯ লাখ টাকা। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ফুটবলারদের বেতনের তালিকা প্রকাশ করেছে। সে তালিকা বলছে, মেসির মূল বেতন এক কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪৫ কোটি ৭৮ লাখ টাকা।

মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান টরন্টোর ইতালিয়ান ফুটবলার লরেঞ্জো ইনসিগনে। তার পারিশ্রমিক এক কোটি ৫৪ লাখ ডলার। মেসির মিয়ামি সতীর্থ সার্জিও বুসকেটস রয়েছেন তৃতীয় স্থানে। তার বেতন ৮৭ লাখ ৭৪ হাজার ৯৯৬ ডলার।

এমএলএসে সর্বাধিক বেতন

ফুটবলার ক্লাব বেতন (ডলার)

লিওনেল মেসি- ইন্টার মিয়ামি- ২ কোটি ৪ লাখ

লরেঞ্জো ইনসিগনে- টরন্টো- ১ কোটি ৫৪ লাখ

সার্জিও বুসকেটস- ইন্টার মিয়ামি- ৮৭ লাখ ৭৪ হাজার

মিগুয়েল আলমিরন- আটলান্টা- ৭৮ লাখ ৭১ হাজার

চাকি লোজানো- সান ডিয়েগো- ৭৬ লাখ ৩৩ হাজার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন