এশিয়ান গেমস ক্রিকেট

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের


 
ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

এশিয়ান গেমস ক্রিকেটের জন্য গত ১০ দিন ধরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। আইচি নাগোয়ার যে পিচে খেলা হবে, সেই পিচ সম্পর্কে তেমন ধারণা নেই কারোরই। সে কারণে ব্যাটিং নিয়ে ভিন্ন ভিন্ন পরিকল্পনার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

বিজ্ঞাপন

গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, মেয়েদের ম্যাচগুলোর ভিডিও দেখে পিচ সম্পর্কে ধারণা নিচ্ছেন তারা।

দল নিয়ে নিজের আশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আশা করি সেখানে ভালো উইকেট হবে, সেভাবেই আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুতি নিচ্ছেন। ভালো উইকেট হলে কীভাবে আমরা ২০০–এর বেশি করতে পারি এবং যদি খারাপ উইকেটও হয়, সেখানে কীভাবে ১৪০-১৬০ করে ম্যাচ জেতা যায়, ওসব পরিকল্পনা করেই আমরা কিছুদিন ধরে অনুশীলন করেছি।’

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্ট। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে গেমস শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে হংকং অথবা ওমান।

২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন