ইনিংস হারের পথে জিম্বাবুয়ে

ইনিংস হারের পথে জিম্বাবুয়ে

ভিয়ান মুল্ডারের ট্রিপল সেঞ্চুরিতে ৬২৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এরপর ব্যাটিংয়ে নেমে যেমন জবাব দেওয়ার দরকার ছিল তার ধারেকাছেও যেতে পারেনি জিম্বাবুয়ে। তাই দ্বিতীয় দিন শেষেই ইনিংস হার উঁকি দিচ্ছে স্বাগতিক শিবিরে।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৪০৫ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ১ উইকেট হারিয়েছে ক্রেইগ আরভিনের দল। দলীয় ৩১ রানে ফিরে যান ডিওন মায়ার্স। ১১ রান করেন এই ওপেনার। ইনিংস হার এড়াতে চাইলে এখন বাকি ৯ ব্যাটসম্যানকে দারুণ কিছু করে দেখাতে হবে। তাকুদানাসে কাইতানো ৩৪ ও নিক ওয়েলস ৬ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

বিজ্ঞাপন

এর আগে দক্ষিণ আফ্রিকাকে জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাকিদের আসা যাওয়ার মিছিলের মাঝে দাঁড়িয়ে মারমুখি ব্যাটিংয়ে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শন উইলিয়ামস। ৫৫ বলে ৭ চারের পাশাপাশি দুটি ছয় মারেন তিনি। ২৫ রান করেন ওয়েসলে মাধেভেরে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪২ রানে ৪ উইকেট নেন প্রিনালান সুব্রায়েন। এছাড়া কোডি ইউসুফ ও মুল্ডারের শিকার দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬২৬/৫ (ডিক্লেয়ার); মুল্ডার ৩৬৭*, বেডিংহাম ৮২, প্রিটোরিয়াস ৭৮; চিভাঙ্গা ২/১১২

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৭০/১০ ও দ্বিতীয় ইনিংস: ৫১/১ (১৬ ওভার); কাইতানো ৩৪*, মায়ার্স ১১; সুব্রায়েন ৪/৪২

*দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৪০৫ রানে এগিয়ে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন