আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে বাংলাদেশের। এরপর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। সর্বশেষ আসরের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে ও পরে বৃষ্টির আর্শিবাদে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে যায় তারা। দীর্ঘ দিন পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে বাংলাদেশ দল। এবার কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের। কেননা টুর্নামেন্টের শুরুতেই নাজমুল, লিটনদের বড় পরীক্ষা দিতে হবে ফেভারিট ভারতের বিপক্ষে।

বিজ্ঞাপন

এ পর্যন্ত দুবাইয়ের মাঠে দুইবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের এশিয়া কাপের দুই ম্যাচেই হেরেছিল তারা। অতীত পরিসংখ্যানে ভারতের চেয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স। সর্বশেষ ভারতের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ জয়টি আবার নিরপেক্ষ ভেন্যুতে, কলম্বোয়

গত বছরের এশিয়া কাপে। দুবাইয়ে ভারত ম্যাচ শেষে পাকিস্তানে যাবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে ২৪ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে কিউইদের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় টাইগাররা। কার্ডিফে ২৬৬ রানের লক্ষ্যে মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। চাপের মুখে পঞ্চম উইকেটে ২২৪ রানের রেকর্ডগড়া জুটি গড়েন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। দুইজনের সেঞ্চুরিতে অনেক দিন মনে রাখার জয়ে সেমিফাইনালের টিকেট পায় বাংলাদেশ।

এর আগে ২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার বাংলাদেশকে মাত্র ৭৭ রানে অলআউট করে ১৬৭ রানে জিতেছিল কিউইরা। দুই দলের সার্বিক পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। ৪৫ ম্যাচে তাদের জয় ১১টি। তবে উপমহাদেশে খেলা হওয়ায় উইকেট-কন্ডিশনের কিছুটা সহায়তা হয়তো পেতে পারে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। কয়েক মাস আগে পাকিস্তান সফরে গিয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। এটি তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা জোগাবে পারে। তবে সব মিলিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা সহজ হবে না। গ্রুপ পর্যায়ে প্রত্যেকে প্রত্যেকের বিপক্ষে খেলবে। ফলে প্রতিটি ম্যাচেই পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন