উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছে ফেভারিট লিভারপুল। তবে অঘটনের সাক্ষী হতে হয়নি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টদের। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তাদের সঙ্গে শেষ আটে পৌঁছে গেছে ইন্টার মিলান।
শেষ ষোলর দ্বিতীয় লেগে পিএসজির কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরেছে লিভারপুল। প্রথম লেগে পার্ক দে প্রিন্সেস থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রেডরা। যদিও অ্যানফিল্ডে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে পিএসজির সঙ্গে ১-০ গোলে পিছিয়ে থেকে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ করে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে ফ্রান্সের প্রতিনিধিরা।
দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। এর আগে কোয়ার্টার ফাইনালের মিশনে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের পর্বের টিকিট কেটেছে তারা। অলিম্পিক লুইস স্টেডিয়ামে দ্বিতীয় লেগে বার্সার হয় জোড়া গোল করেন রাফিনহা। একবার জালের দেখা পান লামিনে ইয়ামাল।
প্রথম লেগে লেভারকুজেনকে ৩-০ গোলে হারানোয় অনেকটা নির্ভার ছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় লেগেও জয় পেয়েছে তারা। এ যাত্রায় লেভারকুজনকে ২-০ গোলে হারিয়েছে বাভারিয়ান জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট কেটেছে বায়ার্ন। অপর ম্যাচে ফেয়নুর্দকে সান সিরোতে ডেকে এনে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এর আগে প্রথম লেগে তারা জিতেছিল ২-০ ব্যবধানে।
একনজরে ফল:
লিভারপুল ১-৪ পিএসজি (টাইব্রেকার)
বার্সেলোনা ৩-১ বেনফিকা
বায়ার্ন মিউনিখ ২-০ লেভারকুজেন
ইন্টার মিলান ২-১ ফেয়নুর্দ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

