করাচিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মনে রাখার মতো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৪০ রানে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামনকে হারায় তারা। কিছুক্ষণ পর ফিরে যান ড্যারেল মিচেল। ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের একপ্রান্ত আগলে রেখেছেন উইল ইয়ং। তার ব্যাটে এগিয়ে যাচ্ছে কিউইরা। এই রিপোর্ট লেখার সময় ৬৬ রানে অপরাজিত ছিলেন ইয়ং। নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে তোলেন ৩৯ রান। এরপরই কিউইদের ইনিংসে আঘাত হানেন আবরার। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে কনওয়েকে বোল্ড করেন এই লেগস্পিনার। ফেরার আগে ১৭ বলে ১০ রান করেন কনওয়ে।
তার পরের ওভারে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন নাসিম। ১ রান করা তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ বানান এই ডানহাতি পেসার। দলীয় ৪০ রানে ২ উইকেটের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। দলের ধরতে পারেননি মিচেল। ব্যক্তিগত ১০ রানে হারিস রউফের শিকার হন তিনি। দলীয় ৭৩ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

