ছিটকে যাওয়ার পর মেসির বার্তা

দলকে সমর্থন দিতে চাই

দলকে সমর্থন দিতে চাই

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ খেলতে চলতি মাসে মাঠে নামবে আর্জেন্টিনা। আসন্ন ম্যাচদুটিতে লিওনেল মেসিকে পাচ্ছে না লা আলবিসেলেস্তেরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন এই তারকা ফরওয়ার্ড। মাঠে না থাকতে পারলেও দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মেজর লিগ সকারে (এমএলএস) গত ১৬ মার্চ দিবাগত রাতে আটালান্টার কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। প্রথমে পিছিয়ে পড়ার পর মেসির গোলেই ম্যাচে ফেরে ফ্লোরিডার ক্লাবটি। দলের জয়ের দিনে পায়ের পেশিতে চোট পান এলএমটেন। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। ২৬ মার্চ তিনবারের বিশ্বকাপ জয়ীদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। চোট পাওয়ায় ম্যাচদুটির জন্য ২৬ সদস্যের ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে উঠার জন্য আন্তর্জাতিক বিরতির সময় বিশ্রামে থাকবেন মেসি।

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না এটা ভাবতেই মন খারাপ হচ্ছে মেসির। ইনস্টাগ্রাম পোস্টে সাবেক পিএসজি তারকা লিখেছেন, ‘উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচে থাকতে পারব না বলে আমি সত্যিই হতাশ। বরাবরের মতো আসন্ন ম্যাচদুটিতেও আমি খেলতে চেয়েছিলাম। যদিও শেষ মুহূর্তের চোটের কারণে সেটা সম্ভব হচ্ছে না। চোট খুব বেশি গুরুতর নয়। এরপরও সেটা আমাকে দলের বাইরে সরিয়ে দিয়েছে। খেলতে না পারলেও অন্য সমর্থকদের মতো আমি দলকে সমর্থন দিব। দলের জন্য গলা ফাটাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন