ক্লাব বিশ্বকাপের শেষ আটের ম্যাচে আজ মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে জায়গা করার আগে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে উভয় দলকেই। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রাত ১০টায় পিএসজির প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ। অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে পয়েন্ট ভাগ করে রিয়াল। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা হয়েই নকআউটে পা রাখে জায়ান্টরা। কোয়ার্টার ফাইনালে উঠার পথে জুভেন্টাসকে ১-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা। এবার ডর্টমুন্ডকে হারাতে মুখিয়ে আছে মাদ্রিদের ক্লাবটি। আসন্ন ম্যাচে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে তারা। জুভেন্টাসের বিপক্ষে সবশেষ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। যেটা অনেক বড় স্বস্তি রিয়ালের জন্য। সবশেষ দেখায় গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে জার্মান ক্লাবটিকে ৫-২ গোলে বিধ্বস্ত করে তারা।
বায়ার্নের বিপক্ষে ম্যাচটি পিএসজির জন্য প্রতিশোধের মিশন। চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের গ্রুপ পর্বে জার্মান জায়ান্টদের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। যদিও শেষ পর্যন্ত ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে প্যারিসিয়ানরা। আসন্ন ম্যাচের আগে শক্তির বিচারে বায়ার্নের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে থাকবে লিগ ওয়ানের ক্লাবটি। তবে লুইস এনরিকের মাস্টার মাইন্ড পরিকল্পনা মাঠে তরুণ ফুটবলাররা কাজে লাগাতে পারলে হার নিয়েই মাঠ ছাড়তে হবে হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, থমাস মুলারদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

