পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাওয়া প্রসঙ্গে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই লেগস্পিনার। জানিয়েছেন, পিএসএলে দল পাবেন এমন অনুমান আগেই ছিল তার।
সঙ্গত কারণেই পিএসএলে দল পাবেন এমন ধারণা জন্মেছিল রিশাদের মনে। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তিনি। একই ফ্রাঞ্চাইজির হয়ে খেলে গেছেন শাহিন শাহ আফ্রিদি। এই তারকা পেসার পিএসএলে লাহোরের অধিনায়ক। সেই সুবাদে রিশাদকে খুব কাছ থেকে দেখেছেন আফ্রিদি। লাহোর রিশাদকে নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টাও ভূমিকা রাখতে পারে।
রিশাদ বলেন, ‘আমার এজেন্ট আমাকে বলেছিল যে, পিএসএলে লাহোর কালান্দার্সে সুযোগ পেয়েছো। আমি এটা আগে থেকেই অনুমান করেছিলাম যে আমাকে নেওয়া হতে পারে। তাই এদিক থেকে স্বাভাবিক ছিলাম।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


নাহিদের পর দল পেলেন লিটন-রিশাদ