চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে নিউজিল্যান্ড। করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যে ২ ব্যাটারকে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
উদ্বোধনী জুটি আশা দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। দুই ওপেনার উইল ইয়ং ও ডেভন কনওয়ে উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে তোলেন ৩৯ রান। এরপরই কিউইদের ইনিংসে আঘাত হানেন আবরার। ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে কনওয়েকে বোল্ড করেন এই লেগস্পিনার। ফেরার আগে ১৭ বলে ১০ রান করেন কনওয়ে।
বিজ্ঞাপন
তার পরের ওভারে নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন নাসিম। ১ রান করা তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ বানান এই ডানহাতি পেসার। দলীয় ৪০ রানে ২ উইকেটের দলে পরিণত হয় নিউজিল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

