নাসুমের বড় লাফ, ক্যারিয়ারের সেরা অবস্থানে সাইফ

নাসুমের বড় লাফ, ক্যারিয়ারের সেরা অবস্থানে সাইফ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন নাসুম আহমেদ ও সাইফ হাসান। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম। ক্যারিয়ারের সেরা অবস্থানে আছেন সাইফ। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থান এই ওপেনিং ব্যাটারের।

বিজ্ঞাপন

বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত নতুন র‍্যাংকিং অনুযায়ী, বাঁহাতি স্পিনার নাসুম বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। আফগানদের বিপক্ষে সিরিজে নিয়ন্ত্রিত বোলিং করে ৫ উইকেট শিকারের সুবাদে তার এই অসাধারণ উন্নতি। ব্যাট হাতে সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলা সাইফ ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৮তম স্থানে।

এছাড়াও বোলারদের তালিকায় আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। টি-টোয়েন্টি বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ১৩ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন। নিউজিল্যান্ডের টিম রবিনসন সেঞ্চুরি হাঁকিয়ে উঠে এসেছেন ২২তম স্থানে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...