প্রথম দুই দিন লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও তৃতীয় দিনের ব্যাটিং ধসেই হারের শঙ্কা ভর করে বাংলাদেশের ওপর। ওইদিন ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা।
১০৬ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওয়ারিক্যানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন জাকের। মুমিনুলের কনকাশন সাব হিসেবে নামা এই ব্যাটার ২২ রান করেছেন।
জাকেরকে শুরুতেই হারালেও বাংলাদেশ লিডটা ১৬৯ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। এর পেছেন মূল কৃতিত্ব নাঈম হাসানের। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ৫২ রান করেছেন এই অফ স্পিনার।
উইন্ডিজের হয়ে এই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন চেজ। ওয়ারিক্যান নিয়েছেন ৪ উইকেট।
তবে দলের হার এড়াতে পারেননি নাঈম। বোলিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের ওপর কোনো চাপই তৈরি করতে পারেননি তাইজুল ইসলাম- মেহেদী মিরাজরা। যে উইকেটে উইন্ডিজ স্পিনাররা দ্বিতীয় ইনিংসে নিলেন ৯ উইকেট, সেখানে রীতিমতো অসহায় লেগেছে বাংলাদেশি স্পিনারদের।
বাংলাদেশের ২ উইকেটের একটি নিয়েছেন শরিফুল ইসলাম, আরেকটি হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজকে সহজ জয় এনে দেয়ার মূল কারিগর কিং। ৮১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ওপেনিংয়ে তার সঙ্গী ক্যাম্পবেল দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেছেন। কেভম হজ ৩১ রান করে অপরাজিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9273ea-720x405.webp)