গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ দিন পর মাঠে ফিরে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে হয়েছেন ম্যাচসেরা।
বিজ্ঞাপন
গায়ানায় তার জাদুকরী পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালস জিতেছে ২২ রানে। ৩৭ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় সাকিব উপহার দেন ৫৮ রানের হার না মানা দারুণ এক ইনিংস। সেল্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ১৩ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭, ২০ ওভার (সাকিব ৫৮*, আতাল ৪১, বুটান ২০; আনগাস ৩/২৭ ও টিকনার ২/২৭)।
সেল্ট্রাল ডিস্ট্রিক্টস: ১৪৩/৮, ২০ ওভার (ব্রুস ৩৪, ক্লেভার ২১, ক্লার্ক ২০, ইয়াং ১৯; সাকিব ৪/১৩ ও তানভীর ২/২৮)।
ফল: দুবাই ক্যাপিটালস ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: সাকিব আল হাসান (দুবাই ক্যাপিটালস)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

