লা লিগা

বার্সার শিরোপা উৎসব পেছাল রিয়াল

বার্সার শিরোপা উৎসব পেছাল রিয়াল

রিয়াল মাদ্রিদ হারলেই শিরোপা উৎসব শুরু করে দিত বার্সেলোনা। উপলক্ষটা অপ্রতিরোধ্য কাতালানরা তৈরি করে রেখেছিল এল ক্লাসিকোতে জয় ছিনিয়ে নিয়ে। কিন্তু নাহ! বাস্তবে তেমন কিছুই হয়নি। জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতে রিয়াল পিছিয়ে দিয়েছে বার্সেলোনার শিরোপা উৎসব।

বিজ্ঞাপন

ম্যাচের ১১তম মিনিটে ভালজেন্টের গোলে এগিয়ে যায় অতিথি মায়োর্কা। এই গোলেই জয়ের স্বপ্ন বুঁনেছিল সফরকারীরা। আর হারের শঙ্কায় পড়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর রিয়াল শিবিরে স্বস্তি ফিরিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের বয়স এক ঘণ্টা পূর্ণ হওয়ার চার মিনিট পর স্কোর লেভেল করেন বিশ্বকাপ জয়ী এ ফরাসি ফরোয়ার্ড। পরে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের জয়সূচক গোল উপহার দেন রামন। তার এই গোলেই পিছিয়ে যায় স্প্যানিশ লিগে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন