আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনের পাশে মুলতান সুলতান্স

স্পোর্টস ডেস্ক

ফিলিস্তিনের পাশে মুলতান সুলতান্স

ইসরাইলি আগ্রাসনে ধ্বংস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এছাড়া আহত এবং গৃহহীন হওয়ার সংখ্যাটাও অনেক। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার দেশটির পাশে দাঁড়াল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতান্স।

পিএসএলের চলমান আসরে মুলতানের ক্রিকেটারদের প্রতিটি ছক্কা এবং উইকেটের জন্য ফিলিস্তিনের শিশুদের জন্য এক লাখ রুপি করে জমা হবে। এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন।

বিজ্ঞাপন

হার দিয়ে পিএসএলের এবারের আসর শুরু করেছে মুলতান। নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১২ এপ্রিল) করাচি কিংসের কাছে চার উইকেটে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। দল হারলেও ঘোষণা অনুযায়ী সে ম্যাচ থেকে ফিলিস্তিনের শিশুদের জন্য গঠিত তহবিলে জমা হয়েছে ১৫ লাখ রুপি। গ্রুপ পর্বে আরও নয় ম্যাচ খেলবে মুলতান। টুর্নামেন্ট শেষে তাদের গঠিত ফিলিস্তিনের শিশুদের তহবিলে যে মোটা অঙ্কের অর্থ জমা হবে তাতে কোনো সন্দেহ নেই। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মুলতান।

দলটির মালিক তারিন বলেন, ‘আমরা ফিলিস্তিনের পাধে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এবারের পিএসএলে আমাদের ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি জমা হবে। প্রতিটি উইকেটের ক্ষেত্রেও একইরকম অর্থ জমা হবে। বিশেষ করে এই অর্থটা ব্যয় করা হবে শিশুদের জন্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন