২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে চান লিওনেল মেসি, এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। যদিও বিষয়টি অনেককিছুর ওপর নির্ভরশীল বলে মনে করছেন লা আলবিসেলেস্তেদের ক্লাসের হেডমাস্টার।

আগামী জুনে ৩৮ এ পা দেবেন মেসি। এই বয়সে এসেও তার ফর্মে ভাটা পড়েনি। যদিও চোটের কারণে প্রায়ই ভুগতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আসন্ন বিশ্বকাপ শুরু হতে এখনও দেড় বছর বাকি আছে। বিশ্বকাপ খেলার জন্য তাই এই লম্বা সময়টুকুতে ফিট রাখতে হবে মেসিকে। সেই সঙ্গে ধরে রাখতে হবে ফর্ম। সবকিছু ব্যাটে বলে মিলে গেলেই কেবল ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামতে পারবেন মেসি। তাই সবকিছু তার ওপরেই ছেড়ে দিচ্ছেন স্কালোনি।

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি এবং তার সতীর্থরা জানে বিশ্বকাপ শুরু হতে এখনও হাতে যথেষ্ট সময় আছে। মেসি ও বাকিরা ২০২৬ বিশ্বকাপ খেলতে চায়। বিষয়টি কোন দিকে গড়ায় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সে আমাদের ভাবনা সম্পর্কে অবগত। আমাদের মধ্যে সে সবচেয়ে বেশি বুদ্ধিমান।’

স্কালোনি আরও বলেন, ‘আমাদের সবার চাওয়া হলো মেসি যেন খুশি থাকে। বিশ্বকাপ খেলা নিয়ে তার ওপর কোনো চাপ নেই। সে নিজের ভবিষ্যত নিয়ে কি করবে সেটা বলার মতো আমরা কেউ না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...