টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক

টেস্টে সাত হাজারি ক্লাবে মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে সাদা পোশাকের ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৯ রান পূর্ণ করেই অনন্য এই কীর্তি গড়েন তিনি।

টেস্ট শুরুর আগে সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ৩৪ রান করে আউট হওয়ায় অপেক্ষা বাড়ে তার। তবে দ্বিতীয় ইনিংসে ধৈর্য ধরে ব্যাটিং করে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

প্রায় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে ১০৭ ম্যাচের ১৯৭ ইনিংসে সাত হাজার রান পূর্ণ করলেন মুশফিক। বিশ্ব ক্রিকেটে এই কীর্তি গড়া ৫৯তম ব্যাটসম্যান তিনি। ৩৯.১১ গড়ে তার রান এখন সাত হাজার চল্লিশ। রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি ফিফটি।

বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান মুমিনুল হকের, পাঁচ হাজার ২৯৩। পাঁচ হাজার ১৩৪ রান নিয়ে তৃতীয় স্থানে তামিম ইকবাল। সেঞ্চুরির তালিকাতেও সবার ওপরে মুশফিক। মুমিনুলের ১৩ ও তামিমের ১০ সেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে টেস্টে সাত হাজার রান

১। মুশফিকুর রহিম – ৭০৪০ (১০৭ ম্যাচ)

২। মুমিনুল হক - ৫,২৯৩ (৮২ ম্যাচ)

৩। তামিম ইকবাল - ৫,১৩৪ (৭০ ম্যাচ)

৪। সাকিব আল হাসান - ৪,৬০৯ (৭১ ম্যাচ)

৫। লিটন দাস - ৩,৫৫৭ (৫৯ ম্যাচ)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...