লেস্টার সিটি ছেড়ে প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। এমনটাই দাবি করেছেন ইতালির খ্যাতনামা সাংবাদিক এবং ইউরোপিয়ান ফুটবলের দলবদলের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফ্যাব্রিজিও রোমানো।
যদিও স্থায়ী চুক্তিতে নয়, ধারে আগামী জুন পর্যন্ত শেফিল্ডের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে হামজাকে। এই সময়কালে ডিফেন্সিভ মিডফিল্ডারের বেতনাদি শোধ করবে গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া শেফিল্ড।
টুইটারে রোমানো জানিয়েছেন, ইতোমধ্যে নাকি দুই পক্ষের মধ্যে মৌখিক চুক্তি হয়ে গেছে। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। রোমানো আরও জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে শেফিল্ডের সঙ্গে হামজার চূড়ান্ত দলবদল সম্পন্ন হবে।
রোমানোর কথার সত্যতা মিলেছে লেস্টারের কোচ রুড ভ্যান নিস্টেলরয় মুখ খোলায়। চলমান প্রিমিয়ার লিগে অবনমনের শঙ্কায় থাকা ক্লাবটির প্রধান শিক্ষক জানিয়েছেন, খুব শিগগিরই শেফিল্ডের সঙ্গে চুক্তি করবেন হামজা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

