নিউজিল্যান্ডের জয়রথ কেউ রুখতে পারল না। ফাইনালের আগে না পারল দক্ষিণ আফ্রিকা। না পারল জিম্বাবুয়ে। শেষ ম্যাচেও জয়ের দেখা পেল না জিম্বাবুয়ে। কিউদের কাছে হারল তারা এবার ৬০ রানে।
বিজ্ঞাপন
অজেয় থেকেই ফাইনালে খেলতে নামবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
নিউজিল্যান্ডের হয়ে ফিফটি হাঁকান টিম সেইফার্ট (৭৫) ও রাচিন রবীন্দ্র (৬৩)। জিম্বাবুয়ের পক্ষে একাই চার উইকেট নেন রিচার্ড এনগারাভা।
জিম্বাবুয়ের টনি মনিওঙ্গা দারুণ ব্যাটিং করেও ফিফটি মিস করেছেন। ৪১ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। ১২ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের ইশ সোধি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

