প্রোটিয়াদের জয়ের অপেক্ষা

প্রোটিয়াদের জয়ের অপেক্ষা

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের প্রায় পুরোটাই বাকি। এরপরও জয় হাতছানি দিচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। কুইন্স স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের ৫৩৭ রানের হিমালয়তূল্য লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা। ক্রেইগ আরভিনদের পক্ষে যে এই লক্ষ্য তাড়া করে জেতা অসম্ভব সেটা বলার অপেক্ষা রাখে না। কেবল দেখার বিষয় কোথায় গিয়ে থামে জিম্বাবুয়ে।

জবাব দিতে নেমে ৩২ রানে এক উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। জেতার জন্য আরও ৫০৫ রান করতে হবে তাদের। ব্যক্তিগত ১২ রানে করবিন বশের শিকার হয়ে সাজঘরে হাঁটেন কাইতানো। প্রিন্স মাসভাউরে ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

বিজ্ঞাপন

এর আগে জোড়া সেঞ্চুরিতে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ১৫৩ রান এনে দেন প্রিটোরিয়াস। বশের অবদান ১০০ রান। জবাবে ২৫১ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ১৩৭ রান করেন শন উইলিয়ামস। অতিথিদের হয়ে ৪ উইকেট নেন উইয়ান মুল্ডার। ১৬৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ কিছুই করেছে দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় ৩৬৯ রান তোলে তারা। সর্বোচ্চ ১৪৭ রান আসে মুল্ডারের ব্যাট থেকে। কেশভ মহারাজ করেন ৫১ রান। সমান ৩৬ রান এনে দেন কাইল ভারানে ও বশ। জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন