আগামী মে’তে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল, সেটা আগেই জানা গেছে। এবার কিউইদের আসন্ন সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সফরে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি চারদিনের খেলবে নিউজিল্যান্ড ‘এ’ দল। দুই দলের মাঠের লড়াই শুরু হবে পঞ্চাশ ওভারের ম্যাচ দিয়ে।
বিজ্ঞাপন
আগামী ১ মে বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ৫ মে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। বাকি ম্যাচদুটি হবে ৭ ও ১০ মে।
চারদিনের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ মে। ২১ মে দ্বিতীয় তথা শেষ চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

