পাকিস্তানি অধিনায়কের আইডল ধোনি

পাকিস্তানি অধিনায়কের আইডল ধোনি

ভারত ও পাকিস্তানের মধ্যে সাপে-নেউলে সম্পর্কের কথা কারো অজানা নয়। ক্রীড়াঙ্গনেও দীর্ঘদিন ধরে এই দুই দেশের বৈরীতা চলে আসছে। তবে দুই দেশের অনেক ক্রিকেটারের মধ্যেই ভালো সম্পর্ক বিদ্যমান। পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানা তো আইডল হিসেবে মেনে চলেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র ধোনিকে।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্বভার পেয়েছেন সানা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী সানা বলেন, ‘বিশ্বকাপের মতো বড় আসরের আগে কিছুটা নার্ভাস হওয়া স্বাভাবিক। তবে অধিনায়ক হিসেবে আমি মহেন্দ্র সিং ধোনির থেকে প্রেরণা পাই। ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে তাকে অনুসরণ করে আসছি।’

বিজ্ঞাপন

সানা আরও যোগ করেন, ‘মাঠের ভেতরে তার সিদ্ধান্ত, স্থিরতা এবং যেভাবে তিনি নিজের ক্রিকেটারদের পাশে থাকেন, সেখান থেকে শেখার অনেক কিছু আছে। আমি যখন নেতৃত্ব পেয়েছি, তখনই ভেবেছি আমাকে ধোনির মতো হতে হবে। তার অনেক সাক্ষাৎকারও আমি দেখেছি এবং অনেক কিছু শিখেছি।’

বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের কোনো ম্যাচ ভারতের পড়েনি। তারা তাদের সবগুলো ম্যাচ খেলবেও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন