ব্যাট হাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

ব্যাট হাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

আলজারি জোসেফের পেস তোপে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে গেছে অল্পতেই। অজিদের ২৮৬ রানে থামিয়ে ওয়েস্ট ইন্ডিজও পড়ে গিয়েছিল প্রতিপক্ষের তোপের মুখে। ৬৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা।

বিজ্ঞাপন

সেন্ট জর্জসে ব্র্যান্ডন কিং আর জন ক্যাম্পবেলের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে লড়ছে উইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে অধিনায়ক রোস্টন চেজের দল। ১১৭ রানে পিছিয়ে তারা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৮৬/১০, ৬৬.৫ ওভার (কেরি ৬৩, ওয়েবস্টার ৬০; আলজারি ৪/৬১)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৬৯/৪, ৪৪ ওভার (কিং ৭৫ ব্যাটিং, ক্যাম্পবেল ৪০; হ্যাজলউড ২/৩৭)। অসমাপ্ত

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন