ক্রিকেটকে বিদায় জানালেন অমিত মিশ্র

ক্রিকেটকে বিদায় জানালেন অমিত মিশ্র

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সাবেক ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্র। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি ২৫ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার কথা জানান ৪২ বছর বয়সী মিশ্র। দেশের জার্সিতে সবশেষ ২০১৭ সালে দেখে গিয়েছিল তাকে।

অবসর প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মিশ্র বলেন, ‘আজ ২৫ বছর পর ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ক্রিকেট ছিল আমার প্রথম ভালোবাসা, আমার শিক্ষক ও আনন্দের সবচেয়ে বড় উৎস। ভক্ত, সতীর্থ, কোচ, বিসিসিআই ও পরিবার—সবাইকে ধন্যবাদ আমাকে এই যাত্রায় সমর্থন দেওয়ার জন্য।’

বিজ্ঞাপন

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মিশ্র ভারতের হয়ে ২২ টেস্ট, ৩৬ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ছিলেন নিয়মিত মুখ। আইপিএলে সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের আসরে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। এছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দেখা গেছে তাকে।

আইপিএলে ১৬২ ম্যাচে তার আছে ১৭৪ উইকেট, যা সর্বকালের সেরার তালিকায় অষ্টম। আইপিএলের সবচেয়ে বেশি তিনটি হ্যাটট্রিকের রেকর্ডও এই লেগির দখলে (২০০৮, ২০১১ ও ২০১৩ সালে)। ব্যাট ২০১২ সালে রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিপক্ষে করেন অপরাজিত ডাবল সেঞ্চুরি (২০২)।

দীর্ঘ ক্যারিয়ারে মিশ্র জাতীয় দলের হয়ে টেস্টে ৭৬, ওয়ানডেতে ৬৪ ও টি-টোয়েন্টিতে ১৬ উইকেট নিয়েছেন। ১৫২টি প্রথম শ্রেণির ম্যাচে তার আছে ৫৩৫ উইকেট। এর মধ্যে লিস্ট-এ ম্যাচে ২৫২ উইকেট এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৮৫ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন