শুরুটা মোটেই ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তানাকা চিভাঙ্গার পেস তোপে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল অতিথি দলটি। ৫৫ রান তুলতে খুইয়ে ফেলেছিল তারা ৪ উইকেট। কিন্তু বুলাওয়েতে প্রথম টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে রানের পাহাড় গড়তে যাচ্ছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩৭৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
পঞ্চম উইকেটে ব্রেভিস-প্রিটোরিয়াস গড়েন ৯৫ রানের পার্টনারশিপ। আর সপ্তম উইকেটে করবিন-প্রিটোরিয়াস লেখেন ১০৮ রানের দারুণ এক জুটির গল্প। সেঞ্চুরি হাঁকিয়েছেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। অভিষেক টেস্ট খেলতে নেমেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এ তরুণ ব্যাটসম্যান।
১৬০ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন প্রিটোরিয়াস। তাকে সঙ্গ দিয়ে ফিফটি হাঁকিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। করবিন বোশ (৮০ ব্যাটিং) এখনো ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৩৭৩/৮, ৮২ ওভার (প্রিটোরিয়াস ১৫৩, করবিন ৮০ ব্যাটিং, ব্রেভিস ৫১; চিভাঙ্গা ৪/৬৭)। অসমাপ্ত
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

