ক্রিকেটে নিউজিল্যান্ডের শক্তিমত্তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবশেষ কয়েক বছরে একাধিকবার ব্যাট-বলের বিশ্বকাপের ফাইনাল খেলেছে ব্ল্যাক ক্যাপসরা। বিপরীতে ফুটবলে অনেকটাই পিছিয়ে তাসমান পাড়ের দেশটি।
তাই বলে নিউজিল্যান্ড ফুটবল বিশ্বকাপ খেলেনি বিষয়টা তেমন নয়। আগের ২২ আসরের মধ্যে দুইবার অংশগ্রহণ করেছে কিউইরা। এবার লম্বা সময়ের অপেক্ষা ফুরিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ খেলবে তারা।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ওশেনিয়া অঞ্চলের ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ড। এর মাধ্যমে আসন্ন বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দলটি।
সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছিল নিউজিল্যান্ড। তার আগে ১৯৮২ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে তারা।
দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিলো নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে গত ২০ মার্চ বিশ্বকাপের টিকিট হাতে পায় এশিয়ার দেশ জাপান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

