জয় পেয়েছে ময়মনসিংহ-রংপুর

জয় পেয়েছে ময়মনসিংহ-রংপুর

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনেই জয় নিশ্চিত করেছে ময়মনসিংহ ও রংপুর বিভাগ। চট্টগ্রামের বিপক্ষে ২৫১ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ময়মনসিংহ এবং রংপুরের কাছে ৮ উইকেটে হেরেছে বরিশাল বিভাগ।

দিনের অন্য দুই ম্যাচে লড়ছে খুলনা-সিলেট এবং রাজশাহী-ঢাকা। খুলনার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে মুবিন আহমদে দিশানের ৭১ রানে ভর করে ৪৮ রানের লিড পেয়েছে সিলেট।

বিজ্ঞাপন

অন্য ম্যাচে ঢাকার বিপক্ষে ৬৭ রানের লিড পেয়েছে রাজশাহী। দুই স্পিনার সানজামুল ইসলাম ও ওয়াসি সিদ্দিকীর দারুণ বোলিংয়ে ঢাকা ৩৮২ রানে অলআউট হয়। জবাবে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৫১ রান তুলেছে রাজশাহী। দলটির হয়ে তানজিদ তামিম ৮৪ রানে অপরাজিত আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন