বিপিএল

সাকিবের রেকর্ড ভেঙে দিলেন তাসকিন

স্পোর্টস রিপোর্টার

সাকিবের রেকর্ড ভেঙে দিলেন তাসকিন
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ

বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। এবার তার সেই রেকর্ড ভেঙে দিলেন তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

নতুন মাইলফলকে নিজের নাম লিখতে তাসকিনের দরকার ছিল দুই উইকেট। ম্যাচের শুরুতে সাকিবের রেকর্ড স্পর্শ করতে তাসকিন খরচ করলেন মাত্র চার ডেলিভারি। ইনিংসের প্রথম ওভারেই উইকেট ফেলে সাকিবের পাশে বসে যান তারকা এ ফাস্ট বোলার।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজ রোববার রাতে স্টিভেন টেইলরের উইকেট শিকার করেন তাসকিন। তাতেই সাকিবের রেকর্ড ছুঁয়ে ফেলেন দুর্বার রাজশাহীর এ স্টার পেসার। ম্যাচের শেষ দিকে রকিবুল হাসানকে এলবিডব্লিউ ফাঁদে ফেলে তাসকিন পৌঁছে গেলেন অনন্য উচ্চতায়। এ নিয়ে এবারের বিপিএলে তার উইকেটের সংখ্যা দাঁড়াল ২৪- এ।

বিপিএলের ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে আগের রেকর্ডটি গড়ে ছিলেন সাকিব। ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন দেশসেরা এ অলরাউন্ডার। আজ তাসকিন তাকে ছাড়িয়ে গেলেন ১১ ম্যাচ খেলেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন