অবৈধ অনলাইন বাজি অ্যাপ-সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদের সাবেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে তলব করেছে ইন্ডিয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধাওয়ান ‘1xBet’ নামের অনলাইন বাজির প্ল্যাটফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ।
ইডির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৩৯ বছর বয়সী সাবেক ভারতীয় ব্যাটার অ্যাপটির সাথে কিছু এন্ডোরসমেন্টে জড়িত। এখন ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)’ অনুসারে ধাওয়ানের বক্তব্য রেকর্ড করা হবে। ইডি একাধিক অবৈধ অনলাইন বাজি অ্যাপের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত করছে, যেগুলোর বিরুদ্ধে কোটি কোটি রুপির লগ্নিকৃত অর্থ নিয়ে প্রতারণার অভিযোগে আছে। একইসঙ্গে আছে কর ফাঁকির অভিযোগ।
ধাওয়ান ছাড়াও আরও কয়েকজন সাবেক ভারতীয় তারকার ওপর নজর রেখেছে ইডি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হরভজন সিং এবং সুরেশ রায়না। গত কয়েক মাসে হরভজন সিং ও সুরেশ রায়নাকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে। উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি নতুন আইন প্রণয়নের মাধ্যমে রিয়েল-মানি অনলাইন গেমিং নিষিদ্ধ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

