চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং। তার সেঞ্চুরিতে ভর দিয়ে ভালো অবস্থানে আছে কিউইরা।
সেঞ্চুরি করতে ১০৭ বল খেলেন ইয়াং। ১১ চারের পাশাপাশি একটি ছয় মারেন এই ব্যাটার। তাকে সঙ্গ দিচ্ছেন টম লাথাম। এই রিপোর্ট লেখার সময় ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তাদের ব্যাটে বড় রানের আশা দেখছে নিউজিল্যান্ড। ৩৫তম ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৭৫ রান।
বিজ্ঞাপন
ইয়ং ও লাথাম দারুণ ব্যাটিং করলেও শুরুর গল্পটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামন ও ড্যারেল মিচেলকে হারায় ব্ল্যাক ক্যাপসরা। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন আবরার আহমেদ, নাসিম শাহ ও হারিস রউফ। চতুর্থ উইকেটে ১০২ রান যোগ করেছেন ইয়াং ও লাথাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

