অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক

ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ককে। গত বছরের নভেম্বরে সবশেষ ওয়ানডে খেলেন এই বাহাতিঁ। বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন। চমক বলতে ২৯ বছর বয়সী ব্যাটার ম্যাট রেনশর।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ অক্টোবর পার্থে। ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। এ সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডও ঘোষণা করেছে সিএ।

প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেই চোটে পড়া গ্লেন ম্যাক্সওয়েল। ৩১ বছর বয়সী নাথান এলিসকে ফেরানো হয়েছে এই সংস্করণে। ২৯ অক্টোবর ক্যানবেরায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডওয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জ্যাম্পা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...