ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার

ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার

যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী। তার বিরুদ্ধে আনিত অভিযোগের জোরালো ও যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জিও নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।

গত আগস্টের শুরুতে ম্যানচেস্টারের এক হোটেলে এক ব্রিটিশ-পাকিস্তানি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে হায়দার আলীর বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে।কেন্টের স্পিটফায়ার কাউন্টি গ্রাউন্ড থেকে গ্রেপ্তার হয়েছিলেন ২৪ বছর বয়সী এ ব্যাটার। এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে।

তদন্তে জানা যায়, ২৩ জুলাই ম্যানচেস্টারে ওই নারীর সঙ্গে আলীর প্রথম দেখা হয়। এরপর ১ আগস্ট তারা আবার কেন্টের কাছাকাছি অ্যাশফোর্ডে মিলিত হন। ৪ আগস্ট ওই নারী অভিযোগ দায়ের করলে সেদিনই আলীকে গ্রেপ্তার করে পলিশ। গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেও মামলার কাজে তাকে যুক্তরাজ্যেই অবস্থান করতে হয়।

পুরো প্রক্রিয়ায় হায়দারকে আইনি সহায়তায় দিয়েছেন ব্যারিস্টার মঈন খান। পিসিবিও জানিয়েছিল, বোর্ড খেলোয়াড় কল্যাণ নীতি অনুযায়ী তাকে আইনি সহায়তা দিয়েছে। তবে হায়দার আলীকে নির্দোষ ঘোষণার পরও এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০২০ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া হায়দার আলী এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন