মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে আজ বিসিবির ১৯তম বোর্ড সভা হওয়ার কথা ছিল। তবে একেবারেই শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে এই সভা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ঠিক কী কারণে এই বোর্ড সভা স্থগিত করা হয়েছে তা এখনও জানা যায়নি।
বিজ্ঞাপন
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল এবারের বোর্ড সভা হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে শেষ পর্যন্ত এই বোর্ড সভা স্থগিত করা হয়েছে।
আজ দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল এই বোর্ড সভা। তবে শুরুর ২৩ মিনিট আগে অর্থাৎ, ১১ টা ৪৭ মিনিটে এক বার্তায় বোর্ড সভা স্থগিতের কথা জানায় বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

