সিটি ছেড়ে গ্যালাতাসারাইয়ে গুন্দোয়ান

সিটি ছেড়ে গ্যালাতাসারাইয়ে গুন্দোয়ান

প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের গ্যালাতাসারাইয়ে নাম লেখালেন ইলকাই গুন্দোয়ান। দুই মেয়াদে মোট আট মৌসুম ইতিহাদ স্টেডিয়ামে থাকার পর সিটি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে তুরস্কের ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। গুন্দোয়ানের এই দলবদলের খবর দুই দলই নিশ্চিত করেছে।

তুর্কি লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম শেষ হওয়া পর্যন্ত চুক্তি করেছেন গুন্দোয়ান। সিটিতে চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক বছর বাকি থাকলেও তার ইচ্ছার ভিত্তিতে তাকে ছেড়ে দিতে সম্মত হয় সিটি।

সিটিজেনদের সঙ্গে প্রথম মেয়াদে সাত বছর ছিলেন গুন্দোয়ান। ২০২৩ সালে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। গত বছর আগস্টে সিটিতে ফিরে প্রিমিয়ার লিগের গত মৌসুমে ৩৩ ম্যাচসহ মোট সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচ খেলেন। সিটির হয়ে ৩৫৮ ম্যাচে ৬৫ গোল করার পাশাপাশি মোট ১৪টি শিরোপা জিতেছেন গুন্দোয়ান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন