বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন

চলতি অক্টোবরের শেষের দিকে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়রা। এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সূচিতে আজ কিছুটা পরিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে পৌছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশের বিপক্ষে তাদের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সূচিতে কেবল দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবরের জায়গায় ২১ অক্টোবরে নিয়ে আসা হয়েছে। সিরিজের ম্যাচগুলো হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৭ ও ২৯ এবং ৩১ অক্টোবর। টি-টোয়েন্টি সূচিতে আনা হয়েছে দুই পরিবর্তন। এর আগে প্রথম টি-টোয়েন্টি ২৬ এবং দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ অক্টোবর হওয়ার কথা ছিল। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের শহীদ লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি-

প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে: ২১ অক্টোবর

তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর

প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর

দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর

তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...