ইয়াংয়ের পর লাথামের সেঞ্চুরি

ইয়াংয়ের পর লাথামের সেঞ্চুরি

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় শতক এলো টম লাথামের ব্যাট থেকে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেতে ৯৫ বল খেলেন তিনি। ৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন লাথাম।

এর আগে এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর ১০৭ রানে ফিরে যান ইয়ং। ১১৩ বলের মোকাবেলায় ১২ চারের পাশাপাশি এক ছয় মারেন এই ওপেনার। দলীয় ৭৩ রানে ৩ উইকেট হারানোর পর চাপে পড়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ১১৮ রান তোলেন ইয়ং ও লাথাম। তাতেই ধাক্কা সামলে বড় পুঁজির ভীত পায় কিউইরা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন