চেক ডিজঅনার মামলায় বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনকে এক বছরের কারাদন্ড এবং ৫২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছিল বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে করা আপিলে হাইকোর্ট একই রায় রহাল রেখেছে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ।
২ হাজার ১৯৯ দিন বিলম্বে আপিলটি দায়ের করা হয়। ফলে চলতি বছর ২৮ জানুয়ারি রুল জারি করে করে হাইকোর্ট। গত ২১ অক্টোবর সেই রুল খারিজ করে আদেশ দেয় উচ্চ আদালত। একই সঙ্গে সাজা কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
বিচারিক আদালতকে দেওয়া সেই রায়ে আদনান রহমান দীপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আপিলের সময় জমা দেওয়া চেকের অর্ধেক টাকা বাদীকে উত্তোলনের অনুমতি দেওয়া হয়।
এর আগে ৫২ লাখ ৫০ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা করেছিলেন কাজী আজীজ আহমেদ। ট্রায়াল কোর্ট সেই মামলায় আদনান রহমান দিপনকে ৫২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পাশাপাশি এক বছরের সাজার রায় দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে আদনান রহমান দিপন সুপ্রিম কোর্টের হাইকোর্টে বিভাগে আপিল করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

