বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ ঘিরে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের পোস্ট দেখে বোঝার উপায় নেই, জাতীয় দল নাকি মেসি অনুশীলন করছেন। ৬ মাস বিরতির পর জাতীয় দলে মেসি ফেরায় হয়তো এমন বাড়তি উন্মাদনা।
গত বছরের নভেম্বরে শেষবার জাতীয় দলে খেলেছিলেন মেসি। সে সময় খানিকটা অফফর্মে থাকা মেসি এরপর জাতীয় দলে খেলতে পারেননি মূলত ইনজুরির কারণে। সেই ইনজুরি কাটিয়ে ফিরেছেন জাতীয় দলে। শুধু জাতীয় দলে ফিরেছেন বললে ভুল হবে, আছেন দারুণ ছন্দে। ইন্টার মিয়ামির জার্সিতে শেষ তিন ম্যাচে তার পায়ে এসেছে ৫ গোল।
এমন ছন্দে থাকা মেসির কাছ থেকে আর্জেন্টিনার থাকবে বাড়তি চাওয়া। আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাটিতে খেলবে আর্জেন্টিনা। ৪ দিন পর ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দিবে আলবিসেলেস্তারা।
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা দলে খেলা চালিয়ে গেলেও নিজের ভবিষ্যত নিয়ে এখনও মুখ খোলেননি লিওনেল মেসি। তবে ধারণা করা হচ্ছে, হয়তো ২০২৬ বিশ্বকাপ শেষে পায়ের বুটজোড়া তুলে রাখবেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

