ম্যানচেস্টার জায়ান্টদের দু:স্বপ্নের রাত

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার জায়ান্টদের দু:স্বপ্নের রাত

ইংলিশ প্রিমিয়ার লিগে দু:স্বপ্নের একটা রাত পার করল ম্যানচেস্টারের দুই জায়ান্ট ম্যানসিটি ও ইউনাইটেড। দুই দলই মাঠ ছেড়েছে হারের তিক্ততা নিয়ে। যদিও সিটিজেনদের জন্য রাতটা একটু বেশিই ক্ষতের কারণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

এমিরেটস স্টেডিয়ামে ম্যানসিটিকে ডেকে নিয়ে ৫-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের ৬ গোলের মধ্যে ৫ টাই হয় বিরতির পর। দ্বিতীয় মিনিটে মার্তিন ওদেগার্ডের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫৫ মিনিটে অতিথিদের ম্যাচে ফেরান আর্লিং হাল্যান্ড। এরপর গানারদের জালে একবার করে বল পাঠান টাস পার্টি, লুইস স্কেলি, কাই হাভার্টস ও ইথান নোয়ানেরি। বড় হার নিয়ে ফেরে পেপ গার্দিওলার শিষ্যরা।

চেনা দূর্গ ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। সফকারীদের হয়ে দুটি গোলই করেন জিন ফিলিপে মাতেতা। ৬৪ মিনিটে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারের কল্যাণে এগিয়ে যায় প্যালেস৷ নির্ধারিত সময়ের এক মিনিট আগে দ্বিতীয় এবং শেষ গোল করেন ২৭ বছর বয়সী মাতেতা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩ জয়ের পর হারল ইউনাইটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন