রোনালদো প্রসঙ্গে মেসি

আমরা একে অন্যকে আরো ভালো করতে অনুপ্রাণিত করেছি

আমরা একে অন্যকে আরো ভালো করতে অনুপ্রাণিত করেছি

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যকার মাঠের লড়াই এখন অতীত। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে সিআরসেভেনের ঠিকানা সৌদি প্রো লিগ। অথচ একটা সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে এ দুজনের দ্বৈরথে আলাদা হয়ে যেত গোটা ফুটবলবিশ্ব। ভক্তদের মতো সেটা উপভোগ্য ছিল মেসির কাছেও। তারকা ফরোয়ার্ড জানালেন, চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের কারণে তারা একে অন্যকে আরো ভালো পারফরমার হতে অনুপ্রাণিত করেছেন।

ব্যালন ডি’অরকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমাদের দুজনের মধ্যে সব সময়ই দারুণ লড়াই হতো। তবে এটা ছিল কেবলই ক্রীড়াসুলভ এবং খুবই সুন্দর। আরো ভালো পারফরমার হওয়ার জন্য আমরা সব সময়ই একে অন্যকে অনুপ্রাণিত করে গেছি। রোনালদোর মধ্যে সব সময়ই জেতার মনোভাব ছিল। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। তাই সেটা আমাদের এবং ভক্তদের জন্য দারুণ সময় ছিল।’

বিজ্ঞাপন

মেসি আরো বলেন, ‘দীর্ঘ সময়ে আমরা যা অর্জন করেছি, সেটা দারুণ। একটা পর্যায়ে যাওয়া সহজ। কিন্তু সেখানে টিকে থাকা ঠিক ততটাই কঠিন। আমরা ১০-১৫ বছর ধরে এই কঠিন কাজটি করে গেছি, যা স্মৃতি হয়ে থাকবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন