মেসির অম্ল-মুধুর দিন

মেসির অম্ল-মুধুর দিন

শাস্তির খবর শুনে খেলতে নামা। এরপর মাঠে মেনে দলের জয়ে ভূমিকা রাখা, একই দিনে দুই রকম অভিজ্ঞতা হলো লিওনেল মেসির। অর্থ্যাৎ ইন্টার মিয়ামির হয়ে অম্ল মুধর একটা দিনই যেন পার করলেন এই তারকা ফরওয়ার্ড।

মেজর লিগ সকারে গত ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে মিয়ামি। সে ম্যাচের শেষে তর্কবিতর্কের জেরে প্রতিপক্ষের কোচিং স্টাফের সদস্য মাহদি বালুশির ঘাড় ধরে বসেন মেসি। একই ম্যাচের প্রথমার্ধে শেষে নিউইয়র্ক সিটির ডিফেন্ডার বিয়াক রিসার ঘাড় ধরেন মেসির সতীর্থ লুইস সুয়ারেজ। আচরণবিধি ভঙ্গের অভিযোগে একই ধারায় তাদের দুজনকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি।

বিজ্ঞাপন

জরিমানার ঘোষণা আসার পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকালে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে মাঠে নামে মিয়ামি। ম্যাচটিতে ৩-১ গোলের জয়ে শেষ ষোলতে পৌঁছে গেছে ফ্লোরিডার ক্লাবটি। এর আগে প্রথম লেগে ক্যানসাসকে ১-০ গোলে হারায় মিয়ামি।

চেজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন ১৯ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় মিয়ামি। পরবর্তীতে দলটির হয়ে আরও একবার করে জালে বল জড়ান তাদেও আলেন্দে ও সুয়ারেজ। ক্যানসাসের হয়ে একমাত্র গোলটি করেন মেমো রদ্রিগেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন