নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দুপুরে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত সময়ে যেতে পারছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। দুপুর তবে দুপুর দেড়টার ফ্লাইট সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।
নেপাল রওয়ানা দেবার উদ্দেশে ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তার্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে ২৩ সদস্যের বাংলাদেশ দল। তাদের সঙ্গে আছেন কোচিং স্টাফরাও। বর্তমানে সেখানেই অবস্থান করেছেন তারা।
ফ্লাইট পিছিয়ে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমাম জানান, বাংলাদেশ বিমানের যে উড়োজাহাজটি নেপাল যাবে সেটি সিঙ্গাপুর থেকে আসার কথা ছিল। তবে যাত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে আসতে পারছে না।
নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, বাংলাদেশ ১৮৪তম। দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে।
ম্যাচ দুটো সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে নেই দলের দুই তারকা হামজা চৌধুরী এবং শমিত সোম। জানা গেছে, ব্যস্ত ক্লাব সূচি থাকায় তাদেরকে ছাড়া হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

