বৃষ্টির কারণে ঢাকা টেস্টের চতুর্থ দিনে খেলা বন্ধ হয়েছে তিনবার। শেষবার বন্ধ হয়েছিল বজ্রপাতের কারণে। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর আবারও খেলা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১২ রান। জয়ের জন্য সফরকারীদের এখনও দরকার ৫৮ রান।
৫৫ রান করে অপরাজিত আছেন কিং। আরেক ওপেনার ক্যাম্পবেল করেছেন ৪৯ রান করে আউট হয়েছেন।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করেছিল। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-aaff78-720x405.webp)