বাংলাদেশের নিচে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ছয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ছয়ে বাংলাদেশ

পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্টে হারিয়েছে এর আগে। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুরের শেরেবাংলায় ১০৪ রানের দুর্দান্ত জয়ের সুখবর পেল আইসিসি থেকে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুই ধাপ উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। টেস্টের র‍্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে রয়েছে এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের রেটিং পয়েন্ট ৪৮.১৫। পাকিস্তানের রেটিং পয়েন্ট ৩৩.৩৩। দুই চির বৈরী প্রতিবেশীর মাঝে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৪৪.৪৪।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...