প্রোটিয়া পেসারদের দাপটে বিপর্যয়ে বাংলাদেশ

প্রোটিয়া পেসারদের দাপটে বিপর্যয়ে বাংলাদেশ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৩ ঘণ্টা পর শুরু হয়েছে সেঞ্চুরিয়ন টেস্ট। প্রথম সেশন পুরোটাই গেছে বৃষ্টির পেটে। মধ্যাহ্নবিরতিও দেয়া হয়েছে একটু আগেভাগেই। বৃষ্টি থামার পর টসে জিতে অনুমিতভাবেই আগে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

বোলিংয়ে নেমে তাদের সাফল্য পেতেও হয়নি খুব বেশি দেরি। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন মার্কো ইয়ানসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম উইকেট যাওয়ার পর কিছুটা আক্রমণাত্মক ক্রিকেট খেলেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথম ৫ ওভারেই বাংলাদেশ ২৮ রান তোলে। তবে আক্রমণের ধারে বেশিক্ষণ কাজ হয়নি। আনরিখ নরকিয়া বোলিংয়ে এসে চালান তান্ডব।

১৪তম ওভারে ১ বলের ব্যবধানে ফেরান নাজমুল হোসেন শান্ত এবং মাহফিজুল রবিনকে। মাহফিজুলকে করেন বোল্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থেকে ভেতরে ঢোকা বলে ব্যাট নামাতে নামাতেই স্টাম্প ভেঙেছে রবিনের। ২৩ রান করে ফেরেন রবিন।

উইকেটে এসে প্রথম বলেই একটা বাউন্ডারি পেয়েছিলেন নাজমুল হোসেন। কিন্তু পরের বলেই তিনিও বোল্ড হন অধিনায়ক।

২১তম ওভারে উইয়ান মুল্ডারের দ্বিতীয় বলে বোল্ড মুমিনুল। বল স্টাম্পে টেনে এনে আউট হয়েছেন তিনি। ৫১ বলে ১৮ রান করেন মুমিনুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান। উইকেটে আছেন তাওহীদ হৃদয় এবং লিটন দাস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন