বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ নিয়োগ দেওয়া হবে। ‘কাজ নেই সম্মানী নেই’ ভিত্তিতে এ নিয়োগে আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
পদ ও যোগ্যতা
পদের নাম: চিকিৎসক (খণ্ডকালীন)
পদের সংখ্যা: ১টি।
আবেদনের ক্ষেত্রে ১৭ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে হবে।
প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত মেডিক্যাল প্র্যাকটিশনার হতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
দৈনিক সম্মানী ২৬০০ টাকা
নিয়োগপ্রাপ্ত চিকিৎসককে দৈনিক ২ হাজার ৬০০ টাকা সম্মানী দেওয়া হবে। নিয়োগটি হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং ‘কাজ নেই সম্মানি নেই’ নীতিতে।
চুক্তির মেয়াদ চলাকালে যেকোনো পক্ষ ১৫ দিনের নোটিস দিয়ে নিয়োগ বাতিল করতে পারবে। এ ক্ষেত্রে ১৫ দিনের সম্মানীর সমপরিমাণ অর্থ প্রদান বা সমর্পণের মাধ্যমেও চুক্তি বাতিল করা যাবে।
যেভাবে আবেদন
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা—
পরিচালক (এইচআরডি-১)
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
ঢাকা-১০০০।
ই-মেইলে আবেদন পাঠানো যাবে gm.hrd@bb.org.bd ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


