মেজর লিগ ক্রিকেটে অশ্বিন

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে অশ্বিন

ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এখন বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলে বেড়াচ্ছেন তিনি। মাসদুয়েক আগে তিনি খেলেছেন বিগব্যাশে। এবার খেলবেন মেজর লিগ ক্রিকেটে। এই ফ্র্যাঞ্চাইজি লিগের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস তাকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

আগামী ১৮ জুন থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের এবারের আসর। আইপিএলের আদলে হওয়া এই লিগে এবারই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার অংশ নিতে যাচ্ছেন। তাকে দলে ভিড়িয়ে সান ফ্রান্সিসকো জানায়, ‘অশ্বিন ইউনিকর্নসের দারুণ সম্পদ হতে যাচ্ছে। মাঠের বাইরে তার নেতৃত্বগুণ কাজে দেবে।’

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসে যোগ দিয়ে অশ্বিন বলেন, ‘আমার লক্ষ্য থাকবে ফ্র্যাঞ্চাইজিকে ম্যাচ জেতানো এবং শিরোপা জয়ের দিকে এগিয়ে নেওয়া। সমর্থকদের জন্য দারুণ কিছু ম্যাচ উপহার দিতে চাই।’

ভারতের হয়ে ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট শিকার করেছেন অশ্বিন। এছাড়া টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৩৩ ম্যাচে তার শিকার ছিল ৩১৭ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...