শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ মাত্র ৩ জন

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ মাত্র ৩ জন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা কচুয়ায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার আশানুরূপ না হওয়ায় সামগ্রিক ফলে বড় ধরনের ধস নেমেছে। উপজেলার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। পাসের হার নেমে এসেছে ৩৯.৯৬ শতাংশে।

অপরদিকে আলিম পরীক্ষায় উপজেলার ১৪টি মাদ্রাসা থেকে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৯৫ জন। পাসের হার ৬৪.১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ জন।

বিজ্ঞাপন

এইচএসসিতে সার্বিক ফল বিপর্যয়ের মধ্যেও উপজেলার মধ্যে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৬ জন পাস করেছেন এবং ১ জন জিপিএ-৫ পেয়েছেন। ফলাফলের দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে।

এ ছাড়া আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে নিশ্চিন্তপুর ডি এস ইসলামিয়া কামিল মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি থেকে ৪৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন এবং ২ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন