আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি: মিরাজ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি: মিরাজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, এই সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি।

সংবাদ সম্মেলনে মিরাজ এ নিয়ে বলেন, ‘২০২৩ এর ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি। এবার খেললেও আমরা অনেক গ্যাপে গ্যাপে খেলেছি। যেটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। যেহেতু আমরা এ বছর আমাদের অনেক বেশি ওডিআই ম্যাচ আছে এবং আমরা প্ল্যানিংটা খুব ভালোভাবে করতে পারব।’

এই বিশ্বকাপের আগে নিজেদের মতো করে একটি প্যাটার্ন তৈরি করতে চান বলেও জানান মিরাজ। তার কথায়, ‘আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওডিআই ফরম্যাটে। আর বেশ কিছু অনেক সিনিওর প্লেয়ার ছিল এর জন্য হয়তো একটা অনেক একসাথে অনেকদিন খেলেছে তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু তারা খেলছে না। সো আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপনসিবিলিটি নিতে হবে।’

যেভাবেই পরিকল্পনা করা হোক না কেন দিনশেষে বাংলাদেশ দলের মূল লক্ষ্য জয় পাওয়া। এমনটাই মনে করেন মিরাজ। তার কথায়, ‘কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চিন্তা করছি। এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...